গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:১২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:১৭ পিএম

হবিগঞ্জের সেই ১৩৭ বিষধর সাপ বন বিভাগের কাছে হস্তান্তর  

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হবিগঞ্জের সেই ১৩৭ বিষধর সাপ বন বিভাগের কাছে হস্তান্তর  

অবশেষে হবিগঞ্জ জীববৈচিত্র্য ফেডারেশনের উদ্যোগে ১৩৭টি বিষধর সাপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত বন বিভাগের অফিসে এগুলো হস্তান্তর করা হয়। সাপগুলো গ্রহণ করেন প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন।

রেঞ্জ অফিসার মাহমুদ হোসেন বলেন, ‘সাপ বেশি হওয়ায় এগুলো রেমা-কালেঙ্গা সাতছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকাসহ বিভিন্ন বনে অবমুক্ত করা হবে।’

এর আগে, একসঙ্গে ১৩৭টি বিষধর ও নির্বিষ সাপ কোথায় অবমুক্ত করা হবে তা নিয়ে চরম দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল হবিগঞ্জ বন বিভাগ।

জানা গেছে, সোমবার (২ নভেম্বর) সকালে জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা সদস্য রবি কাস্তা জেলার বিভিন্ন উপজেলার ঘরবাড়ি ও লোকালয় থেকে সাপগুলো ধরে আনেন। পরে তিনি সাপগুলো হবিগঞ্জ বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন এবং রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করার জন্য নিয়ে যাওয়া হয়।

কিন্তু পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে রেমা-কালেঙ্গায় সাপগুলো অবমুক্ত না করে হবিগঞ্জ বন বিভাগের রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।