প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০২:০০ এএম || প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০২:৫০ পিএম
নতুন আইফোন ও এআই ঘিরে আশাবাদী অ্যাপল, বেড়েছে আয়
আইফোন বিক্রি ও সেবা খাতের আয় বাড়ায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রেকর্ড রাজস্ব আয় করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কোম্পানিটির আয় বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ও মেমোরি চিপের ব্যয় বাড়ায় আগামী প্রান্তিকে মুনাফার হার কিছুটা কমতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৩ নভেম্বর) সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। […]