গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৮:১২ পিএম

বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

রামপুরা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রামপুরায় বিটিভি ভবনের সামনে ৪টা ৪৫ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

তিনি আরও জানান, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।