গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০১:২৮ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পিএম

বাংলাদেশ সোলার এক্সপোতে সোলারিকের অংশগ্রহণ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বাংলাদেশ সোলার এক্সপোতে সোলারিকের অংশগ্রহণ

বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এ অংশগ্রহণ করছে সিঙ্গাপুরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও শিল্প খাতের রুফটপ সোলার সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান সোলারিক। 

বাংলাদেশের শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সোলারিক। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১৯৬ মেগাওয়াটপিক (MWp) সৌরবিদ্যুৎ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে এবং বর্তমানে ৮৫টি কার্যকর প্রকল্প পরিচালনা করছে।

সোলারিকের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (KEPZ) ইয়াংওয়ান কর্পোরেশনের জন্য বাস্তবায়িত বিশ্বের বৃহত্তম ৫২ মেগাওয়াটপিক (MWp) রুফটপ সোলার EPC প্রকল্প। পাশাপাশি, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে সোলারিক হা-মীম গ্রুপের জন্য ২৮ মেগাওয়াটপিক (MWp) ক্ষমতাসম্পন্ন একটি রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপন করেছে।

বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ইঞ্জি. নাজনীন আক্তার বলেন, শিল্প খাতে সাশ্রয়ী ও টেকসই সৌরবিদ্যুতের প্রসার ঘটিয়ে বাংলাদেশকে সবুজ জ্বালানির পথে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে সোলারিক দেশের শিল্প উদ্যোক্তা, সম্ভাবনাময় বিনিয়োগকারী, জ্বালানি খাতের পেশাজীবী এবং প্রযুক্তি উদ্ভাবকদের সঙ্গে মতবিনিময় ও নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরিতে আগ্রহী। এই উদ্যোগের মাধ্যমে শিল্প  খাতে সৌরবিদ্যুতের সম্ভাবনাকে আরও বিস্তৃত করা এবং বাংলাদেশের সবুজ জ্বালানি রূপান্তরে সম্মিলিত অগ্রযাত্রাকে ত্বরান্বিত করাই প্রতিষ্ঠানটির প্রত্যাশা।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।