গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:০০ এএম

পাহাড়ের কোলে নবান্নের আমেজ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
পাহাড়ের কোলে নবান্নের আমেজ

সীমান্তঘেঁষা সিলেটের পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ মাঠজুড়ে পাকতে শুরু করেছে আমন ধান। সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে সোনালি শিষ, কোথাও কোথাও শুরু হয়েছে ফসল কাটা। হেমন্তের হালকা কুয়াশা আর বিকেলের নরম আলোয় পাহাড়, ধানখেত ও পায়রার ওড়াউড়িতে ফুটে উঠেছে গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য। মাঠে মাঠে ধান পাকার সঙ্গে কৃষকের ঘরে ঘরে বাড়ছে নতুন ফসল ঘরে তোলার ব্যস্ততা ও আনন্দ। সেই সঙ্গে দুয়ারে কড়া নাড়ছে নতুন ধানের উৎসব নবান্ন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার, রাধানগর ও বরমসিদ্দিপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।

বিস্তীর্ণ মাঠজুড়ে আমন ধানের সবুজ-সোনালি বিছানা
সবুজ পাহাড়ের কোলে পাকতে শুরু করেছে আমন ধান
ধানখেতের ওপর দিয়ে উড়ে যাচ্ছে একঝাঁক পায়রা
কোথাও কোথাও শুরু হয়েছে আমন ধান কাটা
পাহাড়, ধান কাটা আর পায়রার ওড়াউড়িতে ফুটে উঠেছে নবান্নের আগমনী বার্তা
বাড়ির পাশের ধানখেত ঘিরে শিশুদের আনন্দ-উচ্ছ্বাস
আমন ধানের খেতে নেমেছে হেমন্তের সোনালি বিকেল
নবান্নের আগমনী আবহে শিশু-কিশোরদের উচ্ছ্বাস
পাহাড়ের কোলে সোনালি ধানখেত, বিকেলে পড়েছে হালকা কুয়াশার চাদর
ধানখেতের পাশে দোলনায় দুলছে এক শিশু

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।