গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:০৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ এএম

আমি এখন রাজনৈতিক বিশ্লেষক হয়ে উঠব, নির্বাচনের ফল নিয়ে ট্রাম্প

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আমি এখন রাজনৈতিক বিশ্লেষক হয়ে উঠব, নির্বাচনের ফল নিয়ে ট্রাম্প

নির্বাচনের ফল নিয়ে নিজের মতামত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এখন রাজনৈতিক বিশ্লেষক হয়ে উঠব। কোন প্রার্থীরা কেন জিতেছেন আর কেন হেরেছেন, তা নিয়ে ভালো-মন্দ দুই ধরনের বিশ্লেষণই করব।’

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে গ্রেগ অ্যাবট যদি রিনো হয়ে না যেতেন, তাহলে তিনি হারতেন না।’

‘রিনো’ শব্দের অর্থ ‘রিপাবলিকান ইন নেম অনলি’। অর্থাৎ, যারা নামেই রিপাবলিকান, কিন্তু দলের আদর্শ বা অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত নন।

ট্রাম্প ‘ভেটো’ লেখা একটি লাল টুপির ছবিও শেয়ার করেছেন। ধারণা করা হচ্ছে, আগামী কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে তাদের পাস করা আইন আটকে দেওয়ার ক্ষমতার দিকে ইঙ্গিত করেছেন তিনি।

ফক্স নিউজেরও সমালোচনা করেছেন ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকদের প্যানেলে নিউইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিওকে রাখা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর আগেও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমটির সমালোচনা করেছেন ট্রাম্প।

তিনি লিখেছেন, ‘ডেমোক্র্যাট বিরোধীদের, এমনকি তাদের পক্ষের লোকজনকে নিয়মিত অনুষ্ঠানে হাজির করে এসব পরাজয়ের দায় ফক্স নিউজ এড়াতে পারে না।’

এর আগে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, নির্বাচনে তিনি প্রার্থী থাকলে রিপাবলিকানরা বিপুল ব্যবধানে জয়ী হতো।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।