গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:২০ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম

নগদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সাপ্তাহে ২ দিন ছুটি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নগদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, সাপ্তাহে ২ দিন ছুটি

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের কোর ডাটা ইঞ্জিনিয়ারিং বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত ০৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, সাপ্তাহিক ২দিন (শুক্র-শনিবার) ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: কোর ডাটা ইঞ্জিনিয়ারিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রযুক্তি (ফিনটেক) স্টার্টআপে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনাসাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বীমা, সাপ্তাহিক ২ দিন (শুক্র-শনিবার) ছুটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৬

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।