গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০২:৪৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১২:১৪ পিএম

সরিয়ে দেওয়া হলো মজুরি বোর্ডের চেয়ারম্যান আশফাকুর রহমানকে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সরিয়ে দেওয়া হলো মজুরি বোর্ডের চেয়ারম্যান আশফাকুর রহমানকে

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে সরকার। বোর্ডের বর্তমান চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানকে সরিয়ে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে।

বুধবার (৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়েছে।

তবে তাকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

পোশাকশ্রমিকদের আন্দোলন ও বেতন বৃদ্ধির দাবির মধ্যে নতুন মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের চেয়ারম্যান ছিলেন শেখ আশফাকুর রহমান। আজ বুধবারই পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে।

গত ১ নভেম্বর ছয় সদস্যের নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ওই বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।