গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০২:৫১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৩:০০ এএম

ব্যস্ত ঘাটে ডানা ঝাপটায় অসংখ্য কবুতর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ব্যস্ত ঘাটে ডানা ঝাপটায় অসংখ্য কবুতর

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় প্রতিদিনই দেখা মেলে অসংখ্য কবুতরের। ঘাটে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর সময় কবুতরের দল উড়ে বেড়ায় এদিক-সেদিক। কখনো বিদ্যুতের তারে সারি বেঁধে বসে থাকে, কখনো জাহাজের আশপাশে ডানা মেলে উড়ে বেড়ায়। আবার কখনো ট্রাকের পেছনে ছুটে চলে এক ঝাঁক কবুতর। ব্যস্ত ঘাটের কর্মচাঞ্চল্যের মধ্যে কবুতরের এমন ওড়াউড়ি ও আনাগোনার দৃশ্য নজর কাড়ে পথচারীদের। গত সোমবার চট্টগ্রামের সদরঘাট এলাকায় তোলা ছবিতে কবুতরের এমনই কিছু দৃশ্য।

বিদ্যুতের তারে সারি বেঁধে বসে আছে অসংখ্য কবুতর
জাহাজের ক্রেনের পাশে উড়ে বেড়াচ্ছে এক ঝাঁক কবুতর
ঘাটে নোঙর করা জাহাজে উড়ে যাচ্ছে কবুতরের ঝাঁক
জাহাজ থেকে নামানোর সময় পড়ে যাওয়া গম খেতে এসেছে কবুতর
বিদ্যুতের তারে সারি বেঁধে বসে আছে কবুতরের ঝাঁক
আকাশে ডানা মেলে উড়ছে কবুতর
ট্রাকের পেছনে ছুটছে এক ঝাঁক কবুতর
গম খেতে গমের বস্তাবোঝাই একটি ট্রাকের ওপর উড়ে গিয়ে বসছে কবুতরের ঝাঁক
বিদ্যুতের তারে সারি বেঁধে বসে আছে অসংখ্য কবুতর
ট্রাকের ওপর উড়ে গিয়ে বসছে কবুতরের ঝাঁক

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।