গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:২৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১০:১৯ এএম

পাকিস্তানের সাথে ‘কোলাকুলি’ করবেন ভারত কোচ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
পাকিস্তানের সাথে ‘কোলাকুলি’ করবেন ভারত কোচ

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর শুরু হতে চলেছে ভারত ও পাকিস্তান ম্যাচ দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের প্রথম ম্যাচ দিয়ে আসর শুরু হলেও আলোচনায় খেলার বাইরের বিষয়, বিশ্বজুড়ে বিভিন্ন টুর্নামেন্টে দুদেশের খেলোয়াড়দের হাত না মেলানোর বিষয়টি উঠে এলো ঢাকাতেও। সাফেও এমন হবে কিনা জানতে চাওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। দারুণ উত্তর দিয়েছেন ভারত দলের কোচ নওশাদ মুসা। বলেছেন, ‘আশা করি এমন কোন ঘটনা এ ম্যাচে হবে না। প্রয়োজন হলে আমরা খেলা শেষে পাকিস্তানের সাথে কোলাকুলি করব।’ ‘সাফে খেলতে আসা দলটির দায়িত্ব আমি পালন করছি। মূলত আমাদের আরেকটি দল ফিফা উইন্ডোতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে যাবে। সেখানে ম্যাচ থাকায় কোচ খালেদ জামিলের জায়গায় দলটির দায়িত্ব আমি পালন করছি।’ ভারত অধিনায়ক চিংলায়েনসানা চিং বলেছেন, ‘ক্রিকেটে কী হয় সেটা আমরা বলতে পারব না। তবে সাফে এমনকিছু হবে না বলে মনে করি। আমরা এখানে ভালো আসর খেলতে চাই, ভালো ম্যাচ খেলাই আমাদের মূল লক্ষ্য।’ বুধবার সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে নামবে ভারত-পাকিস্তান। খেলা শুরু হবে বিকেল ৩টায়। ম্যাচ হবে জাতীয় স্টেডিয়ামে।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।