প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:৪৩ পিএম || প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:২১ পিএম
আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) চার সদস্যের প্রতিনিধি দল। বুধবার (৪ নভেম্বর) বিকেলে সিউলের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রতিনিধি দলটির।
আইএবির কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ।
দলের অন্য সদস্যরা হলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি কে এম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন শিকদার।
সফরকালে আইসিএপিপির সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি আগামী ৭ ও ৮ নভেম্বর সিউলে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কয়েকটি সাংগঠনিক ও দাওয়াতি সভায় অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা।
সূত্র: নতুন আরএসএস সোর্স