যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পরও দেশটির পররাষ্ট্রনীতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অনিশ্চিত থাকতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের অর্থমন্ত্রী রোলাঁ লেসকিউর।
ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ এখনো ট্রাম্পের হাতেই রয়েছে। নির্বাচনি ফলাফলের পর তিনি কী ধরনের সিদ্ধান্ত নেন, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।
এ নিয়ে বুধবার (৪ নভেম্বর) খবর প্রকাশ করেছে আলজাজিরাও।
লেসকিউর বলেন, ট্রাম্প চাইলে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে উঠে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। বিশেষ করে জ্বালানির দাম নিয়ে পরিবর্তনের প্রয়োজনীয়তা স্বীকার করতে পারেন। কারণ, জ্বালানির দাম সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কমানোর সিদ্ধান্তও নিতে পারেন তিনি।
তবে ট্রাম্প যদি সে পথে না হাঁটেন, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে মন্তব্য করেন ফরাসি অর্থমন্ত্রী।
তিনি বলেন, আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্রের অবস্থান ও ট্রাম্পের সিদ্ধান্তের ওপর বিশেষ নজর রাখতে হবে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের পর ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি দেশটির আন্তর্জাতিক নীতিতেও কী পরিবর্তন আসে, তা নিয়ে ইউরোপীয় মহলে পর্যবেক্ষণ চলছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স