গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ এএম

গাজীপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গাজীপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে টানা ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। 

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের সাইনবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় সড়কে আবারও আন্দোলনে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় তারা সড়ক দখল করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বুধবার সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকরা সাইনবোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় সড়ক দখল করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিকরা সড়ক ছাড়তে রাজি না হওয়ায় পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবারও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে ছিলেন। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) গাজীপুরের নাওজোড়, ভোগড়া, কোনাবাড়ী, মৌচাক, তেলিচালা ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে বেশ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।