গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:১৮ পিএম

দুদকের সংবাদ সম্মেলন নিয়ে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
দুদকের সংবাদ সম্মেলন নিয়ে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর

দুর্নীতির প্রাথমিক তথ্য পাওয়ার ঘোষণা দিয়ে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের শুনানি শেষ হয়েছে। ১১ নভেম্বর এ বিষয়ে আদেশ দিবেন হাইকোর্ট।

বুধবার (৪ নভেম্বর) বিচারপতি মো. বশির উদ্দীন ও বিচারপতি মো. হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশের দিন ধার্য করেন। 

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। 

আসিফ মাহমুদের আইনজীবী ইউসুফ আলী শুনানিতে বলেন, ‘দুদকের সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালা লঙ্ঘন।’ 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।