গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:২৯ পিএম

আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফাআজ’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির সামরিক বাহিনী এ পরীক্ষার কথা জানিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, এই সফল পরীক্ষা দেশটির মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটিতে অত্যাধুনিক টার্মিনাল গাইডেন্স ব্যবস্থা রয়েছে। এটি দীর্ঘ পাল্লায় শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

আইএসপিআরের দাবি, ‘ফাআজ’ ক্ষেপণাস্ত্র পাকিস্তান বিমানবাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতা ও কৌশলগত নমনীয়তা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি দেশটির সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই সফল পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা, উদ্ভাবন এবং স্বনির্ভরতার অগ্রগতির প্রমাণ।

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

সফল পরীক্ষার পর বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ তিন বাহিনীর প্রধানরা।

সূত্র: ডন

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।