গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৫:৩৫ পিএম

পিরোজপুরে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ ও স্যানিটারি টয়লেট নির্মাণ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
পিরোজপুরে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ ও স্যানিটারি টয়লেট নির্মাণ

পিরোজপুরে হতদরিদ্র মানুষের মাঝে স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে ১০টি স্যানিটারি টয়লেট নির্মাণ করে দিয়েছে রোটারি ক্লাব। পাশাপাশি দুটি অসহায় পরিবারের মাঝে দুটি ছাগল বিতরণ করা হয়েছে। রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেলের উদ্যোগে এবং দেশের কয়েকটি রোটারি ক্লাবের সহযোগিতায় এ সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

‎বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টায় পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের দরিচর গাজীপুর গ্রামে নির্মিত স্যানিটারি টয়লেটগুলোর উদ্বোধন এবং ছাগল বিতরণ করা হয়।

‎প্রকল্পটির কাজ শুরু হয় ২০২৬ সালের আগস্ট মাসে। গত ৩০ অক্টোবর নির্মাণকাজ সম্পন্ন হয়। এর মাধ্যমে গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারগুলো স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা পাবে। পাশাপাশি ছাগল বিতরণের মাধ্যমে দুটি পরিবারের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেলের প্রেসিডেন্ট শামীম আক্তার জিপসি। এ সময় উপস্থিত ছিলেন উম্মে সালমা রহমান, শিখা দাস, ফরিদা ইয়াসমিন, মালবিকা মুন্সী, রঞ্জনা মুন্সী ও মৌসুমী আক্তার।
‎
‎এছাড়া রোটারি ক্লাব অব ঢাকা পূর্বাশার প্রেসিডেন্ট মো. খলিলুর রহমান ও সদস্য আহবাবুল হাসান, রোটারি ক্লাব অব ঢাকা সর্বজয়ার প্রেসিডেন্ট সাকেরা খান, রোটারি ক্লাব অব ঢাকা অগ্রণীর প্রেসিডেন্ট মো. ইসমাইল আলী এবং প্রকল্পের কনসালট্যান্ট সুব্রত কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।

‎রোটারি ক্লাব অব ঢাকা রোজ ভেলের উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পে সহযোগিতা করেছে রোটারি ক্লাব অব ঢাকা পূর্বাশা, ঢাকা সর্বজয়া, বনানী মডেল টাউন, শ্যামলী ঢাকা, শান্তিনগর ঢাকা ও ঢাকা অগ্রণী।

উপকারভোগী শাহিনুর বেগম ও আকলিমা বেগম বলেন, ‘আমাদের মতো অসহায় পরিবারের জন্য স্যানিটারি টয়লেট ও ছাগল পাওয়া অনেক বড় উপকারের। আগে স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাবে নানা সমস্যায় পড়তে হতো। অনেক রোগ হইতো। এখন সেই কষ্ট দূর হবে। ছাগলগুলো লালন-পালন করে ভবিষ্যতে বাড়তি আয় করতে পারব। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানাই।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।