গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১২:০০ পিএম

গ্রিন আপেল বাটারফ্লাই পি টির রেসিপি দেখুন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গ্রিন আপেল বাটারফ্লাই পি টির রেসিপি দেখুন

চাইলে একটু ভিন্ন আঙ্গিকেও বানাতে পারেন চা। সকাল–বিকেলের বাইরেও অতিথি আপ্যায়নে এমন চা জমবে ভালো। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

উপকরণ

  • আপেল ১টি

  • অপরাজিতা ফুল ৬-৮টি

  • পানি ২ কাপ

  • চিনি ৩ চা-চামচ

  • বরফকুচি আধা গ্লাস

  • লেবুর রস ১ চা-চামচ

প্রণালি

  • ১ কাপ পানি ফুটিয়ে তাতে সবুজ আপেল দিন।

  • ২-৩ মিনিট ফুটিয়ে চিনি দিন।

  • ১ মিনিট পর চুলা থেকে নামিয়ে ছেঁকে নেবেন।

  • অন্য পাত্রে ১ কাপ পানি ফুটিয়ে নিন। অপরাজিতা ফুল দিয়ে ১ মিনিট পর চুলা থেকে নামিয়ে ছেঁকে দেবেন।

  • গ্লাসে বরফকুচি দিয়ে দিন।

  • এবার আগে থেকে বানানো ঠান্ডা আপেল সিরাপ ঢেলে দিন।

  • ওপরে অপরাজিতার চা ঢেলে দিন। চাইলে কিছুটা লেবুর রস মিশাতে পারেন।

গুড়ের চা–রসগোল্লা, শীতে আর কী চাই
গুড়ের চায়ের রেসিপি

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।