গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:১০ পিএম

কক্সবাজারে ১১ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক  

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কক্সবাজারে ১১ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক  

কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এসআরবি। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ৫টি বড় রামদা উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১৫ ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভি বাজার আঠারো ঘরপাড়া এলাকার সীমান্তসংলগ্ন ধানক্ষেতে অভিযান চালায় এসআরবি-১৫।

আটকরা হলেন- হ্নীলা ইউনিয়নের নাইখংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) এবং মৌলভীবাজার এলাকার ছলিম উদ্দীনের ছেলে মো. আদিল (২৬)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল মঙ্গলবার রাতে ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন ৯-১০ জনের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারী দলের সদস্যরা দুজনকে আটক করতে সক্ষম হন। তবে অন্যরা পালিয়ে যায় বলে অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযান শেষে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সর্বমোট ১১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ৫টি দেশীয় তৈরি বড় রামদা জব্দ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, সীমান্তবর্তী টেকনাফ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। মিয়ানমার সীমান্তঘেঁষা বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের সদস্যরা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক দেশে পাচারের চেষ্টা চালিয়ে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে প্রায়ই মাদকের বড় চালান উদ্ধার হচ্ছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।