প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম || প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:৩৪ পিএম
ভারতের পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে আসামে পৌঁছানো একটি বাঘিনীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়নের বন বিভাগের যৌথ অভিযানে বাঘিনীটিকে আটক করা হয়।
বন কর্মকর্তারা জানান, বিটি-১ নামের বাঘিনীটিকে ২০২৬ সালের ২ অক্টোবর বক্সা টাইগার রিজার্ভের বনে অবমুক্ত করা হয়েছিল। পরে সেটি আসামের সীমানা পেরিয়ে বিটিআরের রাইমোনা জাতীয় উদ্যানে পৌঁছায়।
গত ২৩ অক্টোবর থেকে বাঘিনীটি বিভিন্ন বনাঞ্চল দিয়ে চলাচল করতে থাকে। একপর্যায়ে আসামের কোকরাঝাড় জেলার লোকালয়ের কাছাকাছি চলে আসে। এতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার পাশাপাশি বাঘিনীটির সুরক্ষা নিয়েও উদ্বেগ দেখা দেয়।
এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও বোড়োল্যান্ডের বন বিভাগ যৌথভাবে নজরদারি ও উদ্ধার অভিযান শুরু করে। এতে জেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।
অভিযানকারী দলগুলো বাঘিনীটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং নিরাপদে আটকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। শেষ পর্যন্ত সমন্বিত অভিযানের মাধ্যমে বাঘিনীটিকে কোনো বড় ধরনের বিপত্তি ছাড়াই উদ্ধার করা সম্ভব হয়।
সূত্র: এনডিটিভি
সূত্র: নতুন আরএসএস সোর্স