গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:২৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:০৪ পিএম

৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-নাজিমুল 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নয়ন-নাজিমুল 

‎৪১তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হুসাইন নয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে চৌধুরী নাজিমুল ইসলাম ।

রোববার ( ১ নভেম্বর ) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপানা একাডেমিতে অনলাইন ও সরাসরি ভোটগ্রহণের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। 
‎
‎সভাপতি নাজমুল হাসান নয়ন বর্তমানে ঢাকা কলেজের দর্শন বিভাগের প্রভাষক ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষিণায়ন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, অন্যদিকে সাধারণ সম্পাদক চৌধুরী নাজিমুল ইসলাম সংযুক্ত কর্মকর্তা হিসেবে আছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে।

‎‎পূর্বের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ১৫টি পদে ভোটগ্রহণ হয়।

সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। যারা ৪১ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে নিয়োজিত তারাই এ সংগঠনের ভোটার। সর্বমোট ৮১১ জন ভোটারের মধ্যে ৬৯৪ জন তাদের ভোট প্রদান করেন, ভোট প্রদানের হার ছিলো ৮৫.৫৭ শতাংশ।

‎সহসভাপতি নির্বাচিত হন ইউসুফ কামাল, বাংলা কলেজ। এবং গোলাম মোস্তফা, কক্সবাজার সরকারি কলেজ।‎ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। লাইসার আহমেদ রুমন,কুষ্টিয়া সরকারি কলেজ এবং ফাতেমা তুজ জোহরা, সংযুক্ত কর্মকর্তা, মাউশি।

‎এছাড়া কোষাধ্যক্ষ, শামীম আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজ ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আলভি, পটুয়াখালী সরকারি কলেজ। 

দপ্তর সম্পাদক জুবাইর মিয়া রামগঞ্জ সরকারি কলেজ, লক্ষ্মীপুর। প্রচার বিষয়ক সম্পাদক আলমগীর হোসাইন উলিপুর সরকারি কলেজ, কুড়িগ্রাম, নারী বিষয়ক সম্পাদক অনামিকা ফেরদৌস মলি, পিরোজপুর সরকারি কলেজ, আইনবিষয়ক সম্পাদক, মো. সোহাগ হোসেন, সরকারি কে সি কলেজ ঝিনাইদহ, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে সেলিম রেজা পঞ্চগড় সরকারি কলেজ, কার্যনির্বাহী সদস্য সাথী দেউরি পিরোজপুর সরকারি মহিলা কলেজ এবং মো. জুয়েল আহমেদ, সিলেট এমসি কলেজ।

‎এদিকে, নায়েমে স্থাপিত নির্বাচন সমন্বয় কক্ষ পরিদর্শন করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

‎নির্বাচন পরিচালনায় ছিলেন ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন প্রধান, সরকারি টিটিসি কলেজ ঢাকার তমাল আব্দুল কাইয়ুম। বাকি সদস্য শামীমা আক্তার মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ, ফারজানা রিবা ‎চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ, হাফিজুর রহমান ফেনি সরকারি কলেজ, লিমন টুংগীপাড়া সরকারি কলেজ। এই কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।