কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
বুধবার এক ঘোষণায় তিনি আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দেশের সর্বত্র এ বিশেষ নামাজ আদায়ের আহ্বান জানান।
কাতারের আমিরের আহ্বান অনুযায়ী, হিজরি ১৪৪৮ সালের ২৫ জমাদিউল আউয়াল বৃহস্পতিবার সকালে ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন।
আমির শেখ তামিম নিজেও লুসাইলের নামাজের মাঠে বিপুলসংখ্যক মুসল্লির সঙ্গে ইস্তিসকার নামাজে অংশ নেবেন।
উল্লেখ্য, অনাবৃষ্টি বা খরার সময় বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে যে বিশেষ নামাজ আদায় করা হয়, তাকে সালাতুল ইস্তিসকা বলা হয়।
সূত্র: কালবেলা