গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:৩১ পিএম

চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন। বুধবার (৪ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। নিহতরা হলেন, সীতাকুণ্ডের আড়াই বছর বয়সী শিশু হাসনাত, একই উপজেলার কামরুন নাহার (৪২) এবং সাতকানিয়ার চেমন আরা বেগম (৫১)। মঙ্গলবার নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এই তিনজনের মৃত্যুর ফলে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। অন্যদিকে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৭ হাজার ৪০৬ জন রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২২৪ জন। মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান কালবেলাকে বলেন, ডেঙ্গুর সবচেয়ে বিপদজনক জটিলতা হলো ডেঙ্গুর শক সিনড্রোম। ডেঙ্গুতে ভাসকুলার ইফেক্টটা বেশি, তাই আমরা সচেতন থাকতে বলি। আশঙ্কা করছি, নভেম্বর মাসজুড়ে ডেঙ্গুর প্রভাব থাকবে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।