গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:১৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম

প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রিপেইড মিটারে রিচার্জ নিয়ে জরুরি নির্দেশনা

প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের কাজের কারণে টানা ২৪ ঘণ্টা সাময়িকভাবে বন্ধ বা বিঘ্নিত হতে পারে প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা। এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহকদের আগেভাগেই মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।

বুধবার (৪ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডেসকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশনের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে।

তবে এ নির্দেশনা সব গ্রাহকের জন্য প্রযোজ্য নয়। যেসব গ্রাহকের প্রি-পেইড মিটারের নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, শুধু তাদের ক্ষেত্রেই এ সাময়িক বিঘ্নের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নির্ধারিত সময়ের আগেই প্রি-পেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ডেসকো।

এ ছাড়া যে কোনো প্রয়োজনে গ্রাহকদের ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণ সংস্থাটি।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।