গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:২৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ এএম

ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও আবেদনের সুযোগ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও আবেদনের সুযোগ

নিয়োগ দিচ্ছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সীমান্ত ব্যাংক পিএলসি। ব্যাংকটি তাদের হেড অব ইসলামিক ব্যাংকিং পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ০৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব ইসলামিক ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা এমবিএ/এমবিএম ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ইসলামিক ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন, পণ্য ব্যবস্থাপনা, বিনিয়োগ বা অর্থায়ন কার্যক্রম এবং নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন পরিপালনের ক্ষেত্রে প্রমাণিত অভিজ্ঞতা থাকতে হবে। ইসলামিক ব্যাংকিংয়ের মূলনীতি, শরিয়াহ-সম্মত আর্থিক পণ্য এবং বাংলাদেশ ব্যাংকের প্রাসঙ্গিক নীতিমালা ও নির্দেশনাবলি সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০-১২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৬

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।