গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:২১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:১৭ এএম

মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ নভেম্বর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ নভেম্বর

বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর আওতাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরগুলোর রাজস্ব খাতের শূন্য পদগুলোয় সরাসরি নিয়োগের দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্ত অনুযায়ী যোগ্য ও প্রকৃত বাংলাদেশি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল

১. জুনিয়র অডিটর (গ্রেড-১৬): ৭০টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

২. কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৬২টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৩. ড্রাইভার (গ্রেড-১৬): ৬টি। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৪. অফিস সহায়ক (গ্রেড-২০): ২০৯টি। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য দক্ষতা

জুনিয়র অডিটর: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরিক: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতিসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

ড্রাইভার: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার বৈধ লাইসেন্সসহ গাড়ি চালনায় অন্যূন তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি

আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের (cag.teletalk.com.bd) মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। এ ছাড়া টেলিটকের জব পোর্টাল (alljobs.teletalk.com.bd) কিংবা কিউআর (QR Code) স্ক্যান করেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে প্রার্থীরা মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.cag.org.bd) অথবা টেলিটক পোর্টাল ভিজিট করতে পারেন।

নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।