গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০১:২১ পিএম

প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার অনুরোধ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করার অনুরোধ
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ফটো হিসেবে ব্যবহার না করতে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক সাংগঠনিক বার্তায় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি এ আহ্বান জানানো হয়। বার্তায় বলা হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমোসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ছবিতে প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এতে স্পষ্ট করা হয়, এ অনুরোধ কোনো ব্যক্তির প্রতি অনাস্থা কিংবা অসম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নয়। বরং সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌজন্যবোধ এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা অক্ষুণ্ন রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা ও সম্মিলিত দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা, সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা কামনা করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।