প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৫৮ পিএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০২:৪৩ পিএম
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবিক ও উন্নয়নমূলক বেসরকারি সংস্থা কাতার চ্যারিটি। প্রতিষ্ঠানটি তাদের ডাটা এনিউমেরেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: কাতার চ্যারিটি
পদের নাম: ডাটা এনিউমেরেটর
লোকবল নিয়োগ: ০৮ জন
শিক্ষাগত যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, নৃবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ব্যবসা, পরিসংখ্যান, জনস্বাস্থ্য বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মোবাইল-ভিত্তিক তথ্য সংগ্রহের টুল (যেমন—KoBoToolbox/ODK) সম্পর্কে ধারণা। বাংলা ভাষায় দক্ষতা; ইংরেজি ভাষায় প্রাথমিক যোগাযোগে সক্ষমতা।
অভিজ্ঞতা: তথ্য সংগ্রহ বা এমইএল (MEL) কার্যক্রমের ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: যে কোনো জায়গায়
বেতন: আলোচনাসাপেক্ষে
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৬
সূত্র: নতুন আরএসএস সোর্স