চট্টগ্রাম নগরের কাট্টলী খালের খেজুরতলী এলাকায় নষ্ট হচ্ছে কেওড়াবাগানের গাছ। গাছের গোড়ায় রশি বেঁধে মাছ ধরার নৌকা নোঙর করছেন জেলেরা। এ ছাড়া কেওড়াগাছের শিকড়ে জড়িয়ে আছে ছেঁড়া মাছ ধরার জাল। এতে বাধাগ্রস্ত হচ্ছে গাছের স্বাভাবিক বৃদ্ধি। শিকড়ে পচন ধরে অনেক গাছ মরে পড়ে আছে। এসব মৃত ও ক্ষতিগ্রস্ত গাছের কিছু রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এভাবে ধ্বংস হচ্ছে খালের পাড়ের কেওড়াবাগান।
সূত্র: প্রথম আলো