গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৩৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ এএম

৭ নভেম্বর নগরবাউল-মাইলসহ ৭ ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট!

জাতীয়
গণমাধ্যম ডেক্স
৭ নভেম্বর নগরবাউল-মাইলসহ ৭ ব্যান্ডের ৭ ঘণ্টার কনসার্ট!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে হতে যাচ্ছে উন্মুক্ত সংগীতানুষ্ঠান ‘কনসার্ট ফর সলিডারিটি’। ৭ নভেম্বর (শনিবার) মানিক মিয়া অ্যাভিনিউতে হবে এ কনসার্ট। নগরবাউল জেমস ও মাইলসহ দেশের সাতটি ব্যান্ড ৭ ঘণ্টা সংগীত পরিবেশন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সাত ঘণ্টার এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে জেমসের ব্যান্ড নগর বাউলের পরিবেশনা। নগর বাউল জেমস ও মাইলস ছাড়াও পারফর্ম করবে ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে কনসার্টের প্রবেশপথ খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সহযোগিতায় অনুষ্ঠিত হবে এই আয়োজন। এতে দেশের সাতটি ব্যান্ড পর্যায়ক্রমে সংগীত পরিবেশন করবে। সংগীতের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপনের পাশাপাশি দর্শক-শ্রোতাদের জন্য তৈরি হবে উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।