সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর, সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শিলন্দা গ্রামের আবু তালেবের ছেলে মো. শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খিদির ব্রিজ এলাকার জালাল উদ্দিন শেখের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জারিলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. জয়নাল আবেদীন (৪১), ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৪), একই ইউনিয়নের পোটল ছোনগাছা গ্রামের আব্দুর রহিম ওরফে শওকতের ছেলে ও ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. শাহাদাত হোসেন (২২) এবং পৌরএলাকার মাহমুদপুর মহল্লার আব্দুল বাছেদের ছেলে ও পৌর ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক মো. নাদিম শেখ (২৩)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
সূত্র: নতুন আরএসএস সোর্স