গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:০৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম

নভোএয়ারের যাত্রীরা বোর্ডিং পাস দেখিয়ে কেনাকাটায় ছাড় পাবেন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নভোএয়ারের যাত্রীরা বোর্ডিং পাস দেখিয়ে কেনাকাটায় ছাড় পাবেন

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ কর্মসূচি চালু করেছে। যাত্রীসেবার এই উদ্যোগের মাধ্যমে নভোএয়ারের যাত্রীরা তাদের ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল, ইলেক্ট্রনিকস প্রতিষ্ঠানে বিভিন্ন ছাড় এবং বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

নভোএয়ারে ভ্রমণকারীরা ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শনের মাধ্যমে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এই সেবা উপভোগ করতে পারবেন।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, ‘নভোএয়ার শুরু থেকেই নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য উদ্ভাবনী নতুন নতুন সেবা চালু করতে সচেষ্ট। দেশে প্রথমবারের মতো “বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম” চালুর মাধ্যমে আমরা যাত্রীদের ভ্রমণের বাইরেও কিছু সংযোজন করার চেষ্টা করছি।’

এর আগে প্রতিষ্ঠানটি দেশের প্রথম ‘SMILES’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা চালু করে। সম্প্রতি চালু হওয়া ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’র মাধ্যমে যাত্রীরা অংশীদার ব্র্যান্ডগুলোর কাছ থেকে আরও বিস্তৃত সুবিধা উপভোগের সুযোগ পাবেন।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।