গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:১৮ পিএম

ভারতে ঘূর্ণিঝড়ে মোতায়েন উদ্ধারকারী দলের ১১ সদস্য নিখোঁজ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ভারতে ঘূর্ণিঝড়ে মোতায়েন উদ্ধারকারী দলের ১১ সদস্য নিখোঁজ

ভারতের তেলেঙ্গানা রাজ্যে ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার মধ্যে উদ্ধার অভিযান চালাতে গিয়ে দুটি নৌকা ডুবে গেছে। এতে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও ফায়ার সার্ভিসের ১১ সদস্য নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাজ্যের খাম্মাম জেলার সাথুপল্লি মণ্ডলের বেথুপল্লি চেরুভু হ্রদে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে পাঁচ জেলে আটকা পড়েন। তাদের উদ্ধারে এসডিআরএফ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি নৌকা নিয়ে অভিযান শুরু করেন। এ সময় প্রবল পানির স্রোতে নৌকা দুটি উল্টে ডুবে যায়। এরপর থেকেই ১১ উদ্ধারকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ সদস্যদের সন্ধানে এসডিআরএফের পক্ষ থেকে অন্যান্য নৌকা ব্যবহার করে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

উদ্ধার অভিযান আরও জোরদার করতে ভদ্রাচলম থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদেরও ডেকে পাঠানো হয়েছে।

এদিকে হ্রদে আটকে পড়া জেলেদের উদ্ধার এবং নিখোঁজ উদ্ধারকর্মীদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।