গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:১৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩৫ পিএম

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আমিনুর, সম্পাদক মিলন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আমিনুর, সম্পাদক মিলন

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ আমিনুর রহমান (আচ্চু মিয়া)। তিনি দৈনিক সংবাদের প্রতিনিধি। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন। তিনি দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২১ জন। সভাপতি পদে ৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ আমিনুর রহমান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সেকেন্দার আলম পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম আজম মনির পেয়েছেন ৫ ভোট। 
অন্যদিকে, সহ-সভাপতি পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাজমিনুর রহমান।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।