রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প
জাতীয়
গণমাধ্যম ডেক্স
আজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে দুই দশকের বেশি সময় ধরে খেলা এই মহাতারকার অবসর–ক্ষণে দেখুন পর্তুগাল জার্সিতে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের ১৫টি মুহূর্ত।
ছবিটি ২০০৩ সালের ২৮ মার্চ, অনূর্ধ্ব–২১ পর্যায়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের। সে বছরই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ক্রিস্টিয়ানো রোনালদোর ২০০৪ সালের ৩০ জুন, ইউরো সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে উদ্যাপন করছেন রোনালদো। পর্তুগাল জিতেছিল ২–১ গোলে। ২০০৬ সালের ১ জুলাই, জার্মানিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ওয়েইন রুনিকে লাল কার্ড দেখান রেফারি। সে সময় থাম্বস আপ করতে দেখা যায় রোনালদোকে। ম্যাচটি টাইব্রেকারে জিতে সেমিফাইনালে উঠেছিল পর্তুগাল২০০৭ সালের ১৭ নভেম্বর, ইউরো বাছাইপর্বে আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের কিংবদন্তি ইউসেবিওর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন রোনালদো২০১১ সালের ৯ ফেব্রুয়ারি, আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে লিওনেল মেসির দিকে তাকিয়ে রোনালদো। জেনেভায় অনুষ্ঠিত ম্যাচটি পর্তুগাল জিতেছিল ২–১ গোলে২০১৪ সালের ১৩ জানুয়ারি, জুরিখে ফিফা ব্যালন ডি’অর হাতে ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন তিনি২০১৪ সালের ১৮ নভেম্বর, ওল্ড ট্রাফোর্ডে পর্তুগাল ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ শুরুর আগে মুখোমুখি রোনালদো ও মেসিসি...ইউ উদ্যাপনের শুরুর মুহূর্ত। ছবিটি ২০১৬ ইউরোর গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে গোলের পর। ম্যাচটি ২–২ গোলে ড্র হয়েছিল২০১৬ সালের ১০ জুলাই, ফ্রান্সের বিপক্ষে ইউরো ফাইনালে শিরোপা জয়ের পর সতীর্থদের সঙ্গে পর্তুগালের অধিনায়ক রোনালদো। দেশটির ফুটবল ইতিহাসে প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের আনন্দ তখন পর্তুগালজুড়ে২০১৬ সালের ১০ জুলাই, ইউরো ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জয়ের পর রিকার্ডো কোয়ারেজমা, নানি ও রুই পাত্রিসিওর সঙ্গে রোনালদোইউরো ট্রফিতে চুমু২০১৯ সালের ৯ জুন, নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগ জয়ের পর ট্রফি হাতে রোনালদো। পোর্তোর ফাইনালে পর্তুগাল জিতেছিল ১–০ গোলে২০২৬ সালের ২ জুলাই, ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে গোল করে উদ্যাপন করছেন রোনালদো। টরন্টোর ম্যাচটি জিতে পর্তুগাল উঠেছিল শেষ ষোলোতে২০২৬ সালের ৬ জুলাই, বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায়ের পর হতাশ রোনালদো। ম্যাচটি ২–১ গোলে জিতেছিল স্পেন২০২৬ সালের ২৪ সেপ্টেম্বর, নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে গোল করেছিলেন রোনালদো। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। কোনো বিদায়ী ম্যাচ না খেললে এটিই পর্তুগালের হয়ে রোনালদোর শেষ ম্যাচ হয়ে থাকবে