প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:২২ এএম || প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:৫৯ পিএম
আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি
মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোয় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এদিন, আদালতে সাংবাদিক ও বিচারপ্রার্থীদের সাথে বাকবিতন্ডায় জড়ান পরীমনি ও তার দেহরক্ষীরা। তার শরীরে কেউ হাত দিয়েছে এমন অভিযোগ করে সাংবাদিকদের গালাগাল করেন পরীমনি।