রাজধানীর মতিঝিল এলাকা থেকে পলাতক একাধিক মামলার আসামি গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গোপালগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ননী, গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাচ্ছু শরীফ এবং জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুপারুল আলম টিকে।
এ বিষয় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হবীবুল্লাহ কালবেলাকে বলেন, ‘রাজধানীর মতিঝিল এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে।’
সূত্র: কালবেলা