গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:৪৭ এএম

মিয়ানমারে পাচারকালে সাড়ে ২৪ হাজার কেজি সার জব্দ, আটক ৮

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মিয়ানমারে পাচারকালে সাড়ে ২৪ হাজার কেজি সার জব্দ, আটক ৮

মিয়ানমারে পাচারকালে সাড়ে ২৪ হাজার কেজি সারসহ আটজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের শাহাবুদ্দিনের ছেলে আজগর হোসেন, লক্ষ্মীপুর কমলনগর থানার চরফলকন গ্রামের আমির হোসেন ছেলে কবির হোসেন, ভোলা চরফ্যাশনের শশিভূষণ থানার চেয়ারম্যান বাজার হাজারীগঞ্জ এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল মমিন, চরফ্যাশনের আসলামপুর গ্রামের মৃত মোহাম্মদ মান্নান মিস্ত্রির ছেলে মো. শামীম, চরফ্যাশন থানার গজারিয়া মতলব মিয়ার হাট এলাকার শাজাহানের ছেলে ইউসুফ, চরফ্যাশনের দুলারহাট থানার নুরাবাদ গ্রাম নুর ইসলামের ছেলে মো. মিরাজ, দৌলতখান উপজেলার গুপ্তগঞ্জ নুরুদ্দিনের দোকান এলাকার মো. কামালের ছেলে মো. রায়হান এবং নোয়াখালীর চর জব্বার থানার সুবর্ণচর গ্রামের মো. নুরনবীর ছেলে মো. সেলিম।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, ভোলার দক্ষিণ আইচা থানাধীন তেঁতুলিয়া নদী সংলগ্ন এলাকায় গত ৪ নভেম্বর রাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ আটজন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।