গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫৫ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:৩৪ এএম

আটক না করার শর্তে নারকেল গাছ থেকে নামল কিশোর

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আটক না করার শর্তে নারকেল গাছ থেকে নামল কিশোর

জামালপুর পৌর শহরের টিক্কাপট্টি এলাকায় ডাব চুরি করতে গাছে উঠে এক কিশোর। কিছুক্ষণ পরই টের পেয় যান গাছের মালিক ও বাড়ির লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে। 

পুলিশের উপস্থিতি দেখে নারিকেল গাছের উপরে বসে থাকে সে। পরে তাকে নামাতে না পেরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস। দীর্ঘ তিন ঘণ্টা ধরে বুঝানোর পর তাকে আটক না করার শর্তে তার এলাকার মানুষের উপস্থিতিতে গাছ থেকে নেমে আসে কিশোর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নেমে আসতে বললে প্রথমে তাদেরকে এলাকা ছাড়তে বলেন ছেলেটি। তখন সে গাছের উপর থেকে বলে, মাত্র পাঁচটি ডাবের জন্য আপনারা আসছেন কেন? মাদক কেনাবেচা হয়, বড় বড় চুরি হয়, ব্যাংক ডাকাতি হয়, আপনারা সেগুলো ধরেন। আমারে ধরে কী হবে। এসময় বারবার বুঝানো হয়, তাকে আটক করা হবে না, পুলিশ চলে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন কাউকে ধরে না।

এক পর্যায়ে রাত ১২টার দিকে তার এলাকার লোকজন এসে তাকে আটক করা হবে না মর্মে নিশ্চিত করা হলে গাছ থেকে নেমে আসে ছেলেটি।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরে তাকে বুঝিয়ে এবং পুলিশের কাছে না দেওয়ার শর্তে গাছ থেকে নামানো সম্ভব হয়েছে। ছেলেটিকে তার এলাকার লোকজনের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।