কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য। নিহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশিত শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
শোকবার্তায় নিহত সৈনিক মো. তিতাস শেখের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
উল্লেখ্য, দেশের নিরাপত্তা ও দায়িত্ব পালনে জীবন উৎসর্গকারী এই সেনাসদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে।
সূত্র: কালবেলা