গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:১৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০১:০৭ পিএম

এআই নিয়ে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এআই নিয়ে সতর্ক করলেন মসজিদুল হারামের ইমাম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠ নকল এবং মিথ্যা তথ্য ছড়ানো ইসলামে নিষিদ্ধ বলে সতর্ক করেছেন মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস।

গত ৯ অক্টোবর শুক্রবার মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এ সতর্কবার্তা দেন। সৌদি সংবাদমাধ্যম সবক ও আজেলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শায়খ সুদাইস বলেন, এআই ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কারও ভিডিও বিকৃত করা, কণ্ঠ নকল করা কিংবা অন্যের নামে মিথ্যা বক্তব্য ও ছবি প্রচার করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ মিথ্যাচারের শামিল। এসব কাজ মানুষের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ন করতে পারে।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আল্লাহর দেওয়া নিয়ামত। তাই এগুলো প্রতারণা বা মানুষের ক্ষতি করার কাজে নয়, বরং কল্যাণকর কাজে ব্যবহার করা উচিত।

খুতবে তিনি কোনো খবর, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার আহ্বান জানান। যাচাই না করে তথ্য ছড়ালে গুজব তৈরি হতে পারে, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হতে পারে এবং সামাজিক আস্থার ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।