প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৪:৫৬ পিএম || প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে পায়ে চোট পান বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। চোট পাওয়া সাদমান ইসলাম মাঠ ছেড়ে গেছেন। এমআরআই স্ক্যান করানোর জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। হুইলচেয়ারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে।
সাদমানের চোট সম্পর্কে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ‘সাদমানের একটা অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে। লেফট অ্যাঙ্কেল টুইস্ট হয়েছে। এখন সে পর্যবেক্ষণে আছে। আমরা তাকে এমআরআই স্ক্যান করতে পাঠাব।’
ম্যাচে এখনও ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখার সময়ে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩৫৫ রান তুলেছে উইন্ডিজরা। সাদমান না থাকাতে তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিংয়ে কে নামবেন তা এক বড় প্রশ্ন। তিনে নামার কথা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। এছাড়া মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়রাও একাদশে রয়েছেন। তবে ওপেনিংয়ে শান্তর নামার সম্ভাবনাই কিছুটা বেশি।
সূত্র: নতুন আরএসএস সোর্স