গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:৩৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম

রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর পল্টন থানার রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার এএসআই সমাজ।  তিনি জানান, রাত ১০টা ১০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইনের ৩ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  তিনি আরও জানান, ঘটনাস্থল ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। কে বা কারা করেছেন সে বিষয়টি শনাক্তে তারা কাজ করছেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।