প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৫১ পিএম || প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:৪২ পিএম
সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে তাকে সিলেট নগরীর আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নগরীতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। তিনি বলেন, মন্ত্রী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে আমরা দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স