গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৪১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:০৬ পিএম

কোচিং প্যানেলে মাইক হাসিকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বড় চমক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কোচিং প্যানেলে মাইক হাসিকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বড় চমক

অস্ট্রেলিয়া দলের কনসালটেন্ট কোচ হিসেবে যোগ দিচ্ছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার মাইক হাসি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও অ্যাশেজ এবং ২০২৮ অলিম্পিকে দলের সাথে কাজ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কোচ হিসেবে অজিদের সাথে আগেও কাজ করেছেন হাসি। খেলোয়াড়ি জীবনের মতো কোচ হিসেবেও তিনি বেশ সফল। ৩০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক এই ব্যাটার কাজ করেছেন ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপজয়ী দলের সাথেও। কাজ করেছেন আইপিএল ও দ্য হান্ড্রেডেও।

মূলত দলের কৌশল নির্ধারণ, প্রতিপক্ষ সম্পর্কে বিশ্লেষণ, খেলোয়াড় খুঁজে বের করা এবং পারফরম্যান্স-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করবেন হাসি

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আগামী বছরগুলোতে আরও অর্থবহ ভূমিকায় দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। সাম্প্রতিক সময়ে এই দল অনেক কিছু অর্জন করেছে। সামনে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং সময়ের আগে কোচ ও খেলোয়াড়দের কিছুটা হলেও সহায়তা করতে চাই।’

হাসিকে পেয়ে খুশি অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। তিনি বলেন, ‘আগেও হাসি আমাদের কোচিং স্টাফের অত্যন্ত মূল্যবান সদস্য ছিলেন। কোচ ও খেলোয়াড়দের দক্ষতার পরিপূরক অনেক গুণ রয়েছে তার। বিভিন্ন ফরম্যাট, প্রতিযোগিতা ও দেশে খেলোয়াড় এবং কোচ হিসেবে তার অভিজ্ঞতা যেমন অমূল্য, তেমনি ব্যক্তি হিসেবেও তার গুণাবলি অসাধারণ।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।