গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৫:২৬ পিএম

দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে, বাংলাদেশকে আশা দেখাচ্ছেন মুশফিক-হৃদয়

জাতীয়
গণমাধ্যম ডেক্স
দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে, বাংলাদেশকে আশা দেখাচ্ছেন মুশফিক-হৃদয়
সিলেট টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে বাংলাদেশ দল। টাইগারদের হাতে আছে ৭ উইকেট, এখনও ২৬৮ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে টিকে আছেন মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়।     ২ উইকেটে ৩৫ রান নিয়ে চা বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। টিকে ছিলেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয়। ভালো খেলতে থাকা শান্ত বিদায় নিয়েছেন ৬৫ বলে ১৮ রান করে। ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম। টিকে আছেন তাওহীদ হৃদয়। এরপর মুশফিক-হৃদয়ের ব্যাটে ভর করে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। উইকেটের চারপাশে দারুণ সব শটে রান বের করেছেন দুজন। সুযোগ বুঝে বাউন্ডারিও বের করেছেন। নিয়েছেন সিঙ্গেলস-ডাবলস। দলের রানের চাকা সচল রেখেছেন। কিছুটা স্বস্তি ফিরেছে টাইগারদের শিবিরে। শেষ পর্যন্ত আর কোনো বিপদ হতে দেননি মুশফিকুর রহিম এবং তাওহীদ হৃদয়। ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। এখনও ২৬৮ রানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, টাইগারদের হাতে রয়েছে ৭ উইকেট। ৮০ বলে ২৯ রান করে টিকে আছেন হৃদয়। ৫৬ বলে ১৯ রান করে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।  ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন শামার জোসেফ, জাস্টিন গ্রিভস এবং জেডন সিলস। স্পিনাররা হাত ঘোরালেও এখনও উইকেট পাননি, সব উইকেট পেসারদের দখলে।   

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।