গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৭:২৪ পিএম

বার্সা-অ্যাতলেটিকো ম্যাচে দুই দলেরই হার চান মরিনহো

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বার্সা-অ্যাতলেটিকো ম্যাচে দুই দলেরই হার চান মরিনহো

বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ দুই দলের থেকে পয়েন্ট টেবিলে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। দুই দলের যে কেউ হোঁচট খেলেই এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে লস ব্লাঙ্কোসদের। তবে রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিয়োর চাওয়াটা অদ্ভুতই।

আগামী রোববার লা লিগার দ্বাদশ রাউন্ডের বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মহারণে নিজের মনের ইচ্ছা ঠিক কী, তা রাখঢাক না রেখেই জানিয়ে দিয়েছেন মরিনিয়ো।

৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। তাদের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ, আর ২৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।

শুক্রবার (৬ নভেম্বর) ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কোচ মরিনিয়ো মজা করেই লিগের শীর্ষ স্থানের দৌড়ে থাকা দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে রসিকতা করতে ভুলেননি। পর্তুগিজ এই কোচ কোনো রাখঢাক না রেখে সোজাসাপ্টা বলে দিয়েছেন, ‘বার্সেলোনা নাকি আতলেতিকো মাদ্রিদ? আমি আশা করি দুই দলই হেরে যাক, যদিও সেটা অসম্ভব।’

মরিনিয়ো আরও বলেন, ‘বিষয়টি আমার জন্য সহজ, কারণ আমরা জানি এই রাউন্ডে তাদের দু'দলই অথবা অন্তত এক দল পুরো পয়েন্ট হারাতে চলেছে।’ 

নিজের দলের অগ্রগতির কথা বলতে গিয়ে মরিনিয়ো ম্যাচের ফলাফলের চেয়ে সম্প্রতি দলের পারফরম্যান্সের দিকে বেশি জোর দিলেন। স্পেশাল ওয়ান বলেন, সবচেয়ে ভালো দিক হলো কেবল কামব্যাক করে ফিরে আসা নয়, বরং রেসিং সান্তানদারের বিপক্ষে আমরা যেভাবে খেলেছিলাম, সেভাবে পারফর্ম করা।
 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।