ইরাকে এশিয়ান কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে কম্পাউন্ড ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। ফাইনালে কাজাখস্তানকে ২৩১-২২০ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। কুলসুম আক্তার মনি ও শ্রীপর্ণা বিশ্বাসের হাত ধরে এলো সোনার হাসি। আর কম্পাউন্ডে ছেলেদের দল কাজাখস্তানের কাছে হেরে রৌপ্য জিতেছে। নারী দল সেমিফাইনালেও দাপট দেখিয়েছিল। বন্না আক্তার, শ্রীপর্ণা ও কুলসুমকে নিয়ে গড়া দল শ্রীলঙ্কাকে হারিয়েছিল ২৩৩-২১৯ স্কোরে। দুটি ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছিল লাল-সবুজের দল। আরেকটি রিকার্ভ ইভেন্টে ছেলেদের দল। আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফিকে নিয়ে গড়া দল সেমিতে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারায়। কম্পাউন্ডে ছেলেদের দলটি ৬ পয়েন্ট ব্যবধানে কাজাখস্তানের কাছে হেরে রৌপ্য পদক জিতেছে।