গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:০২ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ কর্মী গ্রেপ্তার 

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ কর্মী গ্রেপ্তার 

শেরপুরে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের উত্তরকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানোর সময় তারা সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মোজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান মিয়া, সাইফুল ইসলামের ছেলে সাগর ইসলাম, বাচ্চু মিয়ার ছেলে রাকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আবদুর রহমান।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নাশকতার প্রস্তুতি নিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন কর্মী গাজীরখামার এলাকায় জড়ো হচ্ছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয় এবং ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।