গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৩:০১ পিএম

দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনকভাবে হেরে যায় বাংলাদেশ। সিলেট টেস্ট জিতে তাই সমতায় ফেরার চ্যালেঞ্জ বাংলাদেশের। কিন্তু সিলেট টেস্টেও সুবিধাজনক অবস্থানে নেই টাইগাররা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ যেন আরো নড়বড়ে হয়ে গেছে। ফিল্ডিংয়ের করার সময় বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে ওপেনার সাদমান ইসলামকে। তার জায়গায় তানজিদ হাসানের সঙ্গে ইনিংস শুরু করতে নামানো হয়েছিল নাঈম হাসানকে। কিন্তু দুই ওপেনারের কেউই বেশিক্ষণ টিকলেন না। জেডেন সিলসের বলে নাঈম (৫) স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন। আর তানজিদ ১৬ রান করে আউট হয়েছেন জাস্টিন গ্রিভসের বলে। তানজিদকে অবশ্য দুর্ভাগা বলাই যায়। ডাউন দ্য উইকেটে এসে সজোরে মেরেছিলেন বাঁহাতি ওপেনার। কিন্তু কাভার পয়েন্টে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন অভিষিক্ত কেভিন উইকহাম। দুই ওপেনারের বিদায়ের পর পরিস্থিতি সামাল দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১১*) ও তাওহিদ হৃদয় (৪*)।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ১৯ ওভার শেষে ২ উইকেটে ৪৪ রান তুলেছে বাংলাদেশ।  এর আগে আমির জাঙ্গুর সেঞ্চুরি ও জাস্টিন গ্রিভসের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে করে ৩৫৬ রান। ৯০ রানে ৬ উইকেট নেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। সমান দুটি করে উইকেট লাভ করেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।