গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৭ নভেম্বর, ২০২৬, ০২:১০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:০১ পিএম

রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

ঢাকার আদালতে জামিন নিতে আসা চিত্রনায়িকা পরীমনি ও সাংবাদিকদের মধ্যে গত বৃহস্পতিবার উত্তেজনা সৃষ্টি হয়। সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন অভিযোগ করেন, পরীমনি তার ফোন কেড়ে নিয়েছেন এবং গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। রবিউলের ডান হাত জন্মগতভাবে ত্রুটিপূর্ণ। পরীমনি পাল্টা অভিযোগ করেন, রবিউল তাকে স্পর্শ করেছেন, যা রবিউল অস্বীকার করেন। এসময় ধাক্কাধাক্কিতে অন্তত পাঁচ সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হন।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।